রাজপথের গর্জন, তারুণ্যের বিজয় মিছিল – আজই সেই মাহেন্দ্রক্ষণ!
🚩 আজকের তারিখ: ০৪ঠা এপ্রিল, ২০২৬ (রোজ শনিবার)
📍 উপলক্ষ: বিশাল কর্মী সভা-২০২৬
🇧🇩 আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া শাখা।
বিসমিল্লাহির রহমানির রাহিম। মালয়েশিয়ার প্রতিটি প্রান্ত থেকে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের মিলনমেলা বসতে যাচ্ছে আজ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে বেগবান করতে আয়োজিত হচ্ছে এই ঐতিহাসিক কর্মী সভা।
আমাদের মাঝে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন: জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, এমপি সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় কমিটি।
নেতৃত্বের সাহসিকতা আর তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হতে মালয়েশিয়া যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের আজকের এই সভায় যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।
সভাপতিত্ব করবেন: 👤 জনাব মো. জসিম উদ্দিন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া।
সঞ্চালনায়: 🎙️ জনাব মো. রমজান আলী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া।
আসুন, প্রবাসের মাটি থেকে আমরা ঐক্যের ডাক দিই। আমাদের সাহস, আমাদের ঐক্যই হবে আগামীর বাংলাদেশের রক্ষাকবচ।

