বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-মালয়েশিয়া: প্রবাসীদের কণ্ঠস্বর
মালয়েশিয়া যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠনই নয়; বরং মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত লক্ষ্য লক্ষ্য বাংলাদেশী যুবকের জন্য আমরা একটি নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান ও নির্ভরযোগ্য আশ্রয়স্থল। সভাপতি জনাব মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক জনাব মো. রমজান আলী-র বলিষ্ঠ নেতৃত্বে মালয়েশিয়া থেকে আমরা প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সাহস ও সংগ্রামের ভিত্তি
২৭শে অক্টোবর, ১৯৭৮ সালে কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে 'বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল' প্রতিষ্ঠা করেন: যুব সমাজকে জাতীয় সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে গড়ে তোলা। প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবুল কাশেম এবং প্রথম সাধারণ সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে যে পথচলা শুরু হয়েছিল, আজ তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সবচেয়ে শক্তিশালী যুব শক্তিতে পরিণত হয়েছে।
আমাদের অনুপ্রেরণা
আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান উত্তরাধিকার, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অদম্য সাহস এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের আধুনিক ও বাস্তবমুখী ভিশন দ্বারা পরিচালিত। আমরা বিশ্বাস করি- তরুণরাই কেবল ভবিষ্যৎ নয়, বরং তারাই আজকের প্রধান শক্তি। আমাদের লক্ষ্য এমন এক ভবিষ্যৎ গড়ে তোলা, যেখানে জনগণের ম্যান্ডেট বা জনমতই হবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা।
